
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
সভাপতি রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা; মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকার প্রত্যাশা ফেনী: আন্তর্জাতিক মানবিক সেবামূলক সংস্থা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর ফেনী জেলা রেড ক্রিসেন্ট ইউনিট-এর প্রাক্তন যুব স্বেচ্ছাসেবকদের সংগঠন ‘যুব রেড ক্রিসেন্ট অ্যালামনাই, ফেনী’-এর ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সাবেক যুব প্রধান ও প্রধান নির্বাচন কমিশনার মোঃ মোরশেদ আলম এবং সাবেক যুব প্রধান ও নির্বাচন কমিশনার হাসান রাব্বী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়। এর আগে গত ৯ মার্চ অনলাইনে নিবন্ধনকারী সদস্যদের কাছ থেকে সাতটি পদে মনোনয়ন আহ্বান করা হয়। এতে সভাপতি পদে রশিদ আহমদ মজুমদার, সহ-সভাপতি পদে আবদুল কাইয়ুম মজুমদার, সাধারণ সম্পাদক পদে রবিউল আজিম চৌধুরী রাহাত এবং কোষাধ্যক্ষ পদে সাফায়েত উল্ল্যাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে অনলাইন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন রহিমা আক্তার, মোহাম্মদ নোমানুল হক এবং মোঃ রফিকুল ইসলাম কিরণ।
গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে প্রশিক্ষিত সাবেক যুব স্বেচ্ছাসেবকদের এই প্ল্যাটফর্ম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সদস্যরা। নবনির্বাচিত কমিটির সদস্যরা জানান, তারা মানবিক যেকোনো কার্যক্রমে ফেনী জেলা রেড ক্রিসেন্ট ইউনিট-এর সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন। পাশাপাশি জেলার যুব সদস্যদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেছেন তারা। প্রসঙ্গত, যুব রেড ক্রিসেন্ট অ্যালামনাই সংগঠনটি দীর্ঘদিন ধরে দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে