1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বিষয়:কটিয়াদী উপজেলায় পাট চাষিদের প্রশিক্ষণ ও বিনা মূল্যে পাটবীজ এবং রাসায়নিক সার বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন পদ্মায় ৪৩ ঘণ্টা পর মিলল এসএসসি পরীক্ষার্থী আরাফাতের নিথর দেহ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। ফেনীতে সংকটাপন্ন গৃহবধূ পারুল আক্তার জরুরি ভিত্তিতে ৫ ব্যাগ রক্ত প্রয়োজন, দেশবাসীর কাছে দোয়ার আকুতি রামেকে রোগীর চাপ চরমে: শয্যার তিনগুণ ভিড়, আইসিইউ সংকটে ঝুঁকিতে শিশুদের জীবন অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে শোক আর উত্তেজনার মিশেল সামনে এলো ময়নাতদন্তের চাঞ্চল্যকর তথ্য সালিশে আশার আলো, মাঝপথে বাধা: পারিবারিক বিরোধ মীমাংসা বৈঠক মুলতবি মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম

ভিডিও সংবাদ 👇👇

বিষয়:কটিয়াদী উপজেলায় পাট চাষিদের প্রশিক্ষণ ও বিনা মূল্যে পাটবীজ এবং রাসায়নিক সার বিতরণ

আনিসুজ্জামান,কটিয়াদী,কিশোরগঞ্জ 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

আনিসুজ্জামান,কটিয়াদী,কিশোরগঞ্জ 

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ জেলা অন্তর্গত কটিয়াদী উপজেলায় পাট চাষিদের প্রশিক্ষণ ও বিনা মূল্যে পাটবীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা শামীমা আফরোজ মারলিজ। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব শফিকুল ইসলাম ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান,অতিরিক্ত কৃষি কর্মকর্তার আজহার মাহমুদ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন কটিয়াদী ব্লক কর্মকর্তা মইনুল ইসলাম, জালালপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু নাঈম বাবুল,সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ।এছাড়াও বিভিন্ন ব্লকের উপ সহকারি কৃষি কর্মকর্তা ও কৃষি অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূইয়া জানান,পৌরসভা সহ ১০টি ইউনিয়নে ২২০ জন কৃষককে ১কেজি পাটবীজ,০৫কেজি ডিএপি ও ০৫ কেজি এমওপি সার বিনামুল্যে বিতরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট