1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভাগ-বাঁটোয়ারায় সমঝোতা হয়নি বিএনপিতে, ভিজিএফের চাল না পেয়ে ফেরত গেলেন দুস্থরা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

ভাগ-বাঁটোয়ারায় সমঝোতা হয়নি বিএনপিতে, ভিজিএফের চাল না পেয়ে ফেরত গেলেন দুস্থরা

এম মাহফুজার রহমান সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

এম মাহফুজার রহমান সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ স্থগিত করা হয়েছে। বিএনপির দুই গ্রুপের মধ্যে ভাগবাটোয়ারায় সমঝোতা না-হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে করে দিনভর অপেক্ষার পর চাল না নিয়েই বাড়ি ফেরত গেছেন চার সহস্রাধিক দুস্থ।গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে রামজীবন ইউনিয়ন পরিষদ চত্বরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সুবিধাভোগীরা চাল না পেয়ে চিন্তিত মনে এলোমেলো হয়ে বসে আছেন। তাদের অনেককেই আবার ছুটাছুটি করতে দেখা গেছে, তারা চাল পাবেন কি না বিষয়টি নিশ্চিত হতে। ইউনিয়ন পরিষদের মাঠ অনেকটাই ফাঁকা। সুবিধাভোগীদের শৃঙ্খলা রক্ষা করতে মাঠে রয়েছে বাঁশের সারি। স্থানীয়রা জানান, আজকে চাল বিতরণ করা হবে, বিষয়টি জেনে এসেছি। অপেক্ষাও করছেন তারা সকাল থেকে। বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ সে বিষয়টিও খেয়াল করেছেন ভুক্তভোগীরা। এরিমধ্যে দুপুরের দিকে ঘোষণা দেয়া হয় আজকে আর চাল বিতরণ করা হবে না। পরবর্তী তারিখ জানানো হবে বলেও জানিয়ে দেন। রোজা থেকে দিনভর অপেক্ষা করে চাল না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগীরা। সুবিধাভোগী রামজীবন ইউনিয়নের বেকাটারী গ্রামের মোছাঃ শহিদা বেগম (৫৫) বলেন, “আমি সিলিপ পাইছি। চাউল নিতে আসছি। সকাল থাকি আছি। সারাদিন থাকার পর হঠাৎ ওমরা কয় চাউল আর আজকে দেওয়া হবার নয়। তোমরা বাড়িত যাও। মাইকিং করি জানে দেওয়া হইবে কোনদিন চাউল দেমো। কনতো বাবা এইগলা ভালো নাগে। এখন হামরা বাড়ি যাবার নাকছি। এ বিষয়ে কথা গ্রাম পুলিশ মো. সাজু মিয়ার সাথে। তিনি বলেন, আজকে ভিজিএফ বিতরণের ডেট। চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারগণ সিলিপও বিতরণ করেছেন। আমরাও আসছি মাল বিতরণ করার জন্য। এখন শুনি মাল বিতরণ করা হবে না। কারণ জানতে গিয়ে শুনি বিএনপির দলীয় ভাগ নিয়ে একটু ব্যতিক্রম হয়েছে।

রামজীবন ইউপি চেয়ারম্যান শামসুল হুদা সরকার বলেন, ‘এ ইউনিয়নে ৪ হাজার ৬০০ জন উপকারভোগীর জন্য ভিজিএফ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিএনপিকে মোট বরাদ্দের ১০ শতাংশ দেওয়ার নির্দেশ ছিল। সেই অনুযায়ী ৪১০ জনের তালিকা প্রদান করতে বলা হয়েছিল। তবে উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক গ্রুপের পক্ষ থেকে রামজীবন ইউনিয়নের আহ্বায়ক আশেক আলী ও সদস্য সচিব মোকছেদ আলীর মাধ্যমে ৪১০ জনের তালিকা দেওয়া হয়। অন্যদিকে জেলা বিএনপির সহ-সভাপতি মোজহারুল ইসলাম গ্রুপের রুবেল ও এনামুল ১৯০ জনের তালিকা জমা দিয়েছেন। এক সপ্তাহ ধরে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।’ তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ইউএনওর সাথে আলোচনা শেষে বিএনপিকে দেওয়া ১০ শতাংশ বরাদ্দ বাদ দিয়ে বিতরণের সব প্রস্তুতি নেওয়া হয়। তবে দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে পরিস্থিতি অনুকূল না হওয়ায় চাল বিতরণ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে রোববারের মধ্যে বিতরণ করা হবে। থানা অফিসার ইনচার্জ (ওসি) মো তাজুল ইসলাম জানান, কি কারণে চাল বিতরণ বন্ধ আছে সে বিষয়টি ইউএনও সাহেব ভালো বলতে পারবেন। আমাকে পুলিশ পাঠাতে বলেছিলেন। আমি পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে কথা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সাথে। তিনি বলেন, একটা সমস্যার কারণে চাল বিতরণ বন্ধ আছে। তবে আগামী কাল বিতরণ করতে বলেছি। কি ধরনের সমস্যা ছিলো বিষয়টি জানতে চাইলে তিনি চেয়ারম্যান মো. শামসুল হুদা সরকারের নিকট থেকে জেনে নিতে বলেন। তবে, দিনভর অপেক্ষা করে চাল না পেয়ে ফেরত যাওয়ার বিষয়টি অত্যান্ত দুঃখ জনক বলেও মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে কথা হয় বিএনপির উপজেলা সদস্য সচিব মো মাহমুদুল ইসলাম প্রামাণিকের সাথে। তিনি বলেন, “এ উপজেলায় বিএনপির মধ্যে কোনো গ্রুপিং নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট