1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে জাটকা রক্ষায় জেলে পরিবারকে ৮১ মেট্ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে জাটকা রক্ষায় জেলে পরিবারকে ৮১ মেট্

আবু বকর সিদ্দিক মুন্সীগঞ্জ জেলা 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক মুন্সীগঞ্জ জেলা 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলে পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে। জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার আটটি ইউনিয়নে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা মৎস্য বিভাগের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত ১ হাজার ৯ জন জেলে পরিবারের মাঝে মোট ৮১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।প্রতি জেলে পরিবারকে ৮০ কেজি করে চাল দেওয়া হয়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়,জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল করতে সরকার প্রতিবছর নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নিবন্ধিত জেলে পরিবারগুলোর জন্য খাদ্য সহায়তা প্রদান করে থাকে।    এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমে প্রথম কিস্তি হিসেবে এই চাল বিতরণ করা হয়েছে।চাল বিতরণকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব,ট্যাগ অফিসারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।কয়েকটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরাও উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো:রেজাউল ইসলাম তুষার জানান,জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় জেলেদের জন্য এটি প্রথম কিস্তির চাল বিতরণ।তিনি বলেন,দ্বিতীয় কিস্তির চাল আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে বিতরণ করা হবে।তিনি আরও জানান,জাটকা সংরক্ষণে সরকারের নির্দেশনা অনুযায়ী অভিযান আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত অব্যাহত থাকবে। মৎস্য বিভাগ আশা করছে,জেলেদের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট