1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
একজনের কাঁধে পুরো উপজেলা: প্রশাসনিক শূন্যতায় স্থবির কেশবপুর নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান নতুন উদ্যমে শাজাহানপুর থানা: তদন্তে দায়িত্ব নিলেন আকরাম আলী নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন

ভিডিও সংবাদ 👇👇

সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ওবায়দুর রহমান দৈনিক প্রভাতী বাংলাদেশ সালথা উপজেলা প্রতিনিধি ফরিদপুর

ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের উদ্যোগে ফরিদপুরের সালথায় দোয়া ও ইফতার মাহফিল এবং যুব অধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা গণ অধিকার পরিষদের অর্থ সম্পাদক ফিরোজ শেখের সভাপতিত্বে ও উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম ইমরানের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মো.আছাদ মাতুব্বর, উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি হারুনার রশীদ, জেলা যুবঅধিকার পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক বাইজিদ হোসেন বিপুল, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী প্রমুখ। এছাড়াও সালথা উপজেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়নে, দূর্নীতি সহ সকল অনিয়ম বন্ধে বিএনপি ও গণ অধিকার পরিষদ একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এবং গণ অধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট