আবুল কালাম আজাদ জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় পীরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জানাজার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন আলিনগর দারুল উলুম মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা রেজাউল করিম।জানাজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইমামুল হুদা,নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, রহনপুর ইউনিয়ন শাখার আমির মোহাম্মদ জামাল উদ্দিন, আলিনগর ইউনিয়ন শাখার আমির আব্দুল হাকিম, রহনপুর পৌরসভার জামায়াতে ইসলামীর মেয়র পদপ্রার্থী তরিকুল ইসলাম বকুলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।জানাজার সময় বক্তারা মরহুম আব্দুল মতিনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি দ্বীনের পথে একজন নিষ্ঠাবান কর্মী ছিলেন এবং দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর একজন সক্রিয় সদস্য হিসেবে সংগঠনের কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬