1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দেশের পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ, রাজশাহীর দায়িত্বে মাহফুজুর রহমান রিটন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী অঞ্চলে নতুন রোগে ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ আগামী উপজেলা নির্বাচনের জনাব শুকুর আলী সাহেবকে ভাইস চেয়ারম্যান প্রার্থী দেখতে চান দোয়ারা বাজার উপজেলা বাসী। তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন ধামরাইয়ে কফিল পাগলের ৮ম উরস শরিফ সম্পন্ন বাউল সংগীতে মাতোয়ারা ভক্তকূল পলাশে উৎসব মূখর পরিবেশে উদযাপিত হলো বাসন্তী পূজা। স্কুল ফিডিং শুভ উদ্বোধন-২০২৬ অনুষ্ঠিত নাদেরাবাদ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বাৎসরিক জলসা অনুষ্ঠিত পলাশে বিলের গভীর পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃ/ত্যু শ্যামনগরে ২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ ব্যবসায়ীর জরিমানা ও খোলা বাজারে বিক্রি

ভিডিও সংবাদ 👇👇

দেশের পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ, রাজশাহীর দায়িত্বে মাহফুজুর রহমান রিটন

অপু দাস, ব্যুরো প্রধান,রাজশাহী
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

অপু দাস, ব্যুরো প্রধান,রাজশাহী

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে শনিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ সিটি করপোরেশনের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়ের সিটি করপোরেশন–১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। একই অধ্যাদেশের ২৫ক উপধারা (৩) অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগের পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক দায়িত্বও পালন করবেন। দায়িত্ব পালনের সময় তাঁরা বিধি অনুযায়ী নির্ধারিত সম্মানী ও ভাতা প্রাপ্য হবেন। প্রজ্ঞাপন অনুযায়ী বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহফুজুর রহমান। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রুকুনোজ্জামান রোকন। রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইউসুফ মোল্লা।

মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দেশের আরও ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়। ওই সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং গাজীপুর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজুর রহমান রিটন। তিনি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মাহফুজুর রহমান রিটন বলেন, তিনি সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চান। তিনি বলেন, “আমি এই দায়িত্বে যতদিন থাকব, ততদিন চেষ্টা করব যেন এই চেয়ারে বসে কোনো ধরনের কলঙ্ক বা অনিয়মের দাগ না লাগে। রাজশাহী মহানগরবাসী যে ধরনের নাগরিক সেবা প্রত্যাশা করেন, তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।” তিনি আরও বলেন, রাজশাহী নগরীর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং নগরবাসীর প্রত্যাশা পূরণকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। নগরের সার্বিক কল্যাণে যা কিছু করা প্রয়োজন, তা বাস্তবায়নের জন্য তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলেও জানান। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রশাসক নিয়োগের মাধ্যমে সিটি করপোরেশনগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে নগরবাসীর বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে বলেও আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট