1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বোরহানউদ্দিনে সরকারি দপ্তরে সময়ের তোয়াক্কা নেই, অনিয়মই যেন নিয়ম - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
একজনের কাঁধে পুরো উপজেলা: প্রশাসনিক শূন্যতায় স্থবির কেশবপুর নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান নতুন উদ্যমে শাজাহানপুর থানা: তদন্তে দায়িত্ব নিলেন আকরাম আলী নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন

ভিডিও সংবাদ 👇👇

বোরহানউদ্দিনে সরকারি দপ্তরে সময়ের তোয়াক্কা নেই, অনিয়মই যেন নিয়ম

ইমন রহমান ভোলা প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ইমন রহমান ভোলা প্রতিনিধি :

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারীদের অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ ক্রমেই বাড়ছে। নির্ধারিত সময়ের মধ্যে অফিসে উপস্থিত না হওয়া এবং দাপ্তরিক কাজে গাফিলতির কারণে সাধারণ সেবা প্রত্যাশীরা চরম ভোগান্তিতে পড়ছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সেবা প্রত্যাশীদের অভিযোগ, এসব দপ্তরে অনিয়ম এখন যেন নিয়মে পরিণত হয়েছে।রবিবার (১৫ই মার্চ) জেলা পর্যায়ের সাংবাদিকদের একটি টিম বোরহান উদ্দিন উপজেলা প্রাঙ্গনে গেলে স্থানীয় সূত্র ও কয়েক দিনের অনুসন্ধানে জানা গেছে, উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত একাধিক সরকারি দপ্তরে নির্ধারিত সময় পার হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেককেই অফিসে দেখা যায় না। নিয়ম অনুযায়ী সকাল ৯টার মধ্যে সরকারি অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও অনেক ক্ষেত্রে বেলা বাড়ার পরেও কর্মকর্তাদের দেখা মেলে না।অনুসন্ধানে দেখা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা এলজিইডি কার্যালয়, পল্লী উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, তথ্য অফিস এবং উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়সহ বেশ কয়েকটি দপ্তর প্রদান,ও কর্মকর্তা ও কর্মচারীরা প্রায়ই নির্ধারিত সময়ের মধ্যে অফিসে উপস্থিত হন না। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী জানান, প্রয়োজনীয় স্বাক্ষর বা দাপ্তরিক কাজের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক সময় কর্মকর্তারা দেরিতে আসার কারণে একদিনে কাজ সম্পন্ন করা সম্ভব হয় না, ফলে বারবার অফিসে ঘুরতে হয়।
স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত দেরিতে অফিসে আসা প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী। এতে একদিকে যেমন সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে সরকারি সেবার মানও প্রশ্নের মুখে পড়ছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো এবং সরকারি নিয়ম মেনে কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।এসকল বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মনের যথেষ্ট গাফিলতি রয়েছে বলে জানা গেছে।তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট