1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আমিরাতে স্বর্ণের দামে বড় ধস উপচে পড়া ভিড় দুবাইয়ের জুয়েলারি দোকানগুলোতে সারাদেশে কওমী মাদ্রাসায় ভর্তি শুরু: ভর্তি,পরিক্ষা পদ্ধতির উন্নয়নসহ নানান বিষয়ে কিছু পরামর্শ – ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে প্রশংসিত সালথা থানার ওসি বাবলুর রহমান খান ফাঁসির মঞ্চ ও গুমের শিকার হওয়া ব্যক্তিদের এই সংসদ বিশ্বের বুকে বিরল ডেপুটি স্পিকার ৩ শ্রমিকের কারাদণ্ড রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জ্বালানি ধর্মঘট সরবরাহ স্থবির নবম–দশম গ্রেডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে চাকরির সুযোগ এসেড হবিগঞ্জ কর্তৃক এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিরোধী দলের রণকৌশল নির্ধারণ ডা. শফিকুরের সভাপতিত্বে বৈঠক মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা আরব আমিরাত-বাহরাইনসহ তিন দেশে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ফুলবাড়ীয়ায় ছেলে ও নাতির হাতে বৃদ্ধ নি/হ/ত

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।শানিবার(১৪ মার্চ) সকাল ১১.০০ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান এর পরিচালনায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিস্কার অভিযান পরিচালনা উপলক্ষ্যে এই সচেতনতামূলক র‍্যালি কর্মসূচিটির আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওলি উল্লাহ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, ইউপি সদস্য মছকু মিয়া, লিটন মিয়া সহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।এছাড়া র‍্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে র‍্যালিটি প্রাণবন্ত ও সচেতনতামূলক পরিবেশ সৃষ্টি করে।
র‍্যালি থেকে মশাবাহিত রোগ প্রতিরোধে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, নিজেদের বসতবাড়ি, আঙিনা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা সম্ভব।তারা আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই একটি সুস্থ সমাজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট