1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চিরিরবন্দরে ২ মাদকসেবিকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে কওমী মাদ্রাসায় ভর্তি শুরু: ভর্তি,পরিক্ষা পদ্ধতির উন্নয়নসহ নানান বিষয়ে কিছু পরামর্শ – ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে প্রশংসিত সালথা থানার ওসি বাবলুর রহমান খান ফাঁসির মঞ্চ ও গুমের শিকার হওয়া ব্যক্তিদের এই সংসদ বিশ্বের বুকে বিরল ডেপুটি স্পিকার ৩ শ্রমিকের কারাদণ্ড রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জ্বালানি ধর্মঘট সরবরাহ স্থবির নবম–দশম গ্রেডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে চাকরির সুযোগ এসেড হবিগঞ্জ কর্তৃক এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিরোধী দলের রণকৌশল নির্ধারণ ডা. শফিকুরের সভাপতিত্বে বৈঠক মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা আরব আমিরাত-বাহরাইনসহ তিন দেশে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ফুলবাড়ীয়ায় ছেলে ও নাতির হাতে বৃদ্ধ নি/হ/ত ইরান-ইসরাইল যুদ্ধ লোহিত সাগরে হুথি আতঙ্কে সতর্ক অবস্থানে ইইউ

ভিডিও সংবাদ 👇👇

চিরিরবন্দরে ২ মাদকসেবিকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মোঃ আমজাদ হোসেন উপজেলা প্রতিনিধি  দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ২ মাদকসেবিকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।থানা সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ শনিবার দিবাগত রাত ১২টার পর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে এসআই ইব্রাহিমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ জনৈক খাইরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।এ সময় মাদক সেবনরত অবস্থায় ফতেজংপুর হিন্দুপাড়ার দিলীপ রায়ের ছেলে রিপন রায় চঞ্চল (২৮) এবং গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কড়ুয়াহাট এলাকার শাহিনুর ইসলামের ছেলে সজীব হোসেন (২৯)-কে আটক করা হয়।ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, আটক দুই মাদকসেবির স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুরো থানা এলাকায় যেকোন মূল্যে মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট