মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার
ফরিদপুরে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার ভোর ৫টা ১৫ মিনিট থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার ফরিদপুর রেলস্টেশন সংলগ্ন ২ নম্বর কুঠিবাড়ি এলাকা, রেলবস্তি ও শহরের বিভিন্ন চিহ্নিত মাদকপ্রবণ এলাকায় এ অভিযান চালানো হয়। সরকারের নির্দেশনার আলোকে পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসন ফরিদপুর, জেলা পুলিশ ফরিদপুর, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬