এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী
ফেনীতে চতুর্থ প্রজম্মের জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড ফেনী সেলস্ এর আয়োজনে ম্যানেজার কনফারেন্স ও ইফতার অনুষ্ঠিত হয়।১৪ মার্চ (শনিবার) সোনালী লাইফ ফেনী সেলস্ অফিসে, সোনালী লাইফ ইন্সুরেন্সের ডিএমডি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে, ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ রফিকের সঞ্চালনায়, ম্যানেজার কনফারেন্স ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।সোনালী লাইফ ইন্সুরেন্সের শতাধিক ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারকে নিয়ে এ আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিট ম্যানাজার ও ব্রাঞ্চ ম্যানেজারদের কে দিক নির্দেশনা প্রদান করেন, সোনালী লাইফ ইন্সুরেন্সের হেড অফ ট্রেইনার মোঃ তোফাজ্জল হোসেন মানিক,এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্সুরেন্সের চট্টগ্রাম আগ্রাবাদ মেট্রোর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ও ইনচার্জ,মোঃ জসীম উদ্দিন।এতে আরো উপস্থিত ছিলেন, সোনালী লাইফ ইন্সুরেন্সের এএমডি আবু সাহাদাত দুলাল, এজিএম, মোঃ সাহাদাত মজুমদার প্রমুখ।বক্তারা বলেন,চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্সুরেন্স, শতভাগ আইটি বেস্ট কোম্পানি, ২০১৩ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত গ্রাহকের আস্থা ও শতভাগ সার্ভিস দিয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অ্যাওয়ার্ড পেয়েছে। আগামীতে কোম্পানি আরো ভালো করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬