উজ্জ্বল চন্দ্র মন্ডল উপজেলা প্রতিনিধি কালকিনি, মাদারীপুর
মাদারীপুর জেলার ডাসার উপজেলায় ৭শ' এতিমদের সম্মানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব আনিসুর রহমান তালুকদার খোকন এর সার্বিক তত্ত্বাবধানে এবং চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের উদ্যোগে ডাসার হাফেজিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার(১৪/০৩/২৬ইং) অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক জনাব আনিসুর রহমান তালুকদার খোকন।এ সময় আরো উপস্থিত ছিলেন চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন (CWF) এর চেয়ারম্যান শাহ্ ইসরাত আজমেরী, ডাসার উপজেলা বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন তালুকদার,মাদারীপুর জেলা বিএনপির সদস্য গাউছ-উর রহমান, ডাসার উপজেলা যুবদল নেতা মোঃ নুরুজ্জামান তালুকদার, ডাসার উপজেলা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি বনি ইয়ামিনসহ শত শত মাদ্রাসা শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।এমন আয়োজনে স্থানীয় জনগণ ব্যপক খুশি। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান এর ফলে এতিম শিক্ষার্থীরা তাদের ভবিষ্য জীবনে অনেক অনুপ্রাণিত হবে এবং প্রতিষ্ঠিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬