
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
বিশ্বব্যাপী নির্যাতন বন্ধ ও মজলুম মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান; দোয়া-মোনাজাত ও ইফতারের মাধ্যমে সমাপ্তি ফেনীর সোনাগাজীতে মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামের আদর্শ ও দিকনির্দেশনা তুলে ধরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে শনিবার বিকালে পৌর শহরের পশ্চিম বাজারের হারবি হলরুমে “মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা” শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার সংগঠক কাজী মিজানুর রহমান মিস্টার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল।অনুষ্ঠানের উদ্বোধন করেন সোনাগাজী ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন।সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির সিনিয়র সহকারী পরিচালক ও বিএফ কমার্শিয়াল লিমিটেডের চেয়ারম্যান আবুল বশর কবির আহম্মদ, সোনাগাজী পৌরসভা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মহসিন ভূঞাঁ, আল হেলাল একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হক, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির সোনাগাজী উপজেলা সভাপতি ও ব্রাফা উপজেলা শাখার সহ-সভাপতি সার্জেন্ট (অব.) শেখ ফরিদ এবং ফেনী জেলা সমবায় দলের সভাপতি হোসেন আহম্মদ।এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থাটির সেন্ট্রাল রিপোর্টার এস. এন. আবছার, সাংবাদিক বাহার উল্লাহ বাহার, সাংবাদিক ইকবাল হোসেন, মানবাধিকার সংগঠক ডা. আজিজুল করিম মিন্টু এবং জেলা পরিদর্শক খুরশিদ আলম।বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইসলাম শান্তি, ন্যায়বিচার ও মানবাধিকারের ধর্ম।ইসলামের শিক্ষা অনুযায়ী মানুষের জীবন, সম্পদ, মর্যাদা ও স্বাধীনতা সুরক্ষিত রাখা প্রত্যেকের দায়িত্ব। সমাজে ন্যায়ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা এবং দুর্বল ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে ইসলামের নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সেমিনারে বক্তারা বিশ্বব্যাপী অসহায় ও নির্যাতিত মানুষের ওপর জুলুম-নির্যাতন বন্ধ করার আহ্বান জানান।একই সঙ্গে মজলুম জনগণের উপর আগ্রাসন ও সহিংসতা বন্ধে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানান তারা।অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।পরে পবিত্র রমজান উপলক্ষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়।সেমিনারে স্থানীয় শিক্ষাবিদ, সাংবাদিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানটি সোনাগাজীতে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।