1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আলীকদম সেনা জোন কর্তৃক পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

আলীকদম সেনা জোন কর্তৃক পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

মুহাম্মদ সালাহ উদ্দীন, আলীকদম প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (১৫ মার্চ) সকাল আনুমানিক ১১টায় আলীকদম উপজেলার আলীকদম সেনা জোন এর ব্যবস্থাপনায় এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ্সময় উপজেলার বিভিন্ন এলাকার সর্বমোট ৫০টি সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের *জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক (এসজিপি, পিএসসি)। এছাড়াও অনুষ্ঠানে জোনের উপ-অধিনায়ক, জোনাল স্টাফ অফিসার (জেডএসও) এবং অন্যান্য সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্যসহ ঈদ উপলক্ষে প্রয়োজনীয় উপকরণ। আয়োজকদের আশা, এই সহায়তা সুবিধাবঞ্চিত পরিবারগুলোর ঈদের আনন্দকে কিছুটা হলেও স্বস্তিদায়ক করে তুলবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব সৃষ্টি করছে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আলীকদম সেনা জোন নিয়মিতভাবে স্থানীয় জনগণের কল্যাণে নানা সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট