1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে রূপান্তর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে রূপান্তর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা)

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৫ মার্চ ২০২৬ তারিখ রবিবার সকালে শ্যামনগর অফিসার্স  ক্লাবে রূপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ৮ মার্চের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নারী ও কন্যাশিশুর অধিকার, ন্যায়বিচার এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “অধিকার, ন্যায়বিচার ও পদক্ষেপ সকল নারী ও কন্যাশিশুর জন্য”। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা তথ্য আপা বিউটি রানী মন্ডল, রনজিৎ বর্মন সভাপতি শ্যামনগর ভয়েস অপ সিটিজেনস, গোফরইমপ্যাক্ট কর্মসূচির সাতক্ষীরা জেলার সিনিয়র -জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এংগেজমেন্ট অফিসার বনানী দাশগুপ্ত বাসন্তী, কোর্ডিনেটর সাব ডিস্ট্রিক্ট লিয়াজো মোঃ আলম চৌধুরী সহ আরো অনেকে। বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে সমতা নিশ্চিত করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারী ও কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করা গেলে সমাজ ও দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নারীর ক্ষমতায়ন এবং অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট