1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আলিনগরে ‘আলোর পথ’-এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

আলিনগরে ‘আলোর পথ’-এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

আবুল কালাম আজাদজেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

পবিত্র রমজান মাস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ৮ নং আলিনগর ইউনিয়নের আহলে হাদিস জামে মসজিদে সামাজিক সংগঠন আলোর পথ-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৫ মার্চ) ২৫ রমজান বিকেলে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ডাক্তার রবিউল ইসলাম।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম মহিউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আলিনগর ইউনিয়ন শাখা এবং ৮ নং আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর মহিলা কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, ডাক্তার আমিনুল ইসলাম, ডাক্তার মশিউর রহমান, রাসেল আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান বক্তার বক্তব্যে আবুল কালাম মহিউদ্দিন পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মসংযম, ধৈর্য ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, দান-সদকা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজে মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে।আলোর পথ সংগঠনের সভাপতি রবিউল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস মানুষের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির মাস। ইফতার মাহফিলের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়। তিনি আরও বলেন, আলোর পথ সংগঠন প্রতিবছরই রমজান মাসে এমন ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকে এবং ভবিষ্যতেও সমাজের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।ইফতার মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈইবুর রহমান, সভাপতি আলিনগর ইউনিয়ন যুব বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট