1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কেন্দুয়া ইউনিয়নে ভিজিএফ চাল সুষ্ঠুভাবে বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান নতুন উদ্যমে শাজাহানপুর থানা: তদন্তে দায়িত্ব নিলেন আকরাম আলী নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন পদ্মায় ৪৩ ঘণ্টা পর মিলল এসএসসি পরীক্ষার্থী আরাফাতের নিথর দেহ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা।

ভিডিও সংবাদ 👇👇

কেন্দুয়া ইউনিয়নে ভিজিএফ চাল সুষ্ঠুভাবে বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

কেন্দুয়া ইউনিয়নে ভিজিএফ চাল সুষ্ঠুভাবে বিতরণ

জামালপুর প্রতিনিধি মোঃ আজাদ হোসেন নিপুঃ-

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে পবিত্র ঈদ উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সরকারের ভিজিএফ (VGF) কর্মসূচির চাল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিতরণ করা হয়েছে। এতে ইউনিয়নের নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, কেন্দুয়া ইউনিয়নে মোট ৬ হাজার ১১৫টি ভিজিএফ কার্ডের বিপরীতে উপকারভোগীদের মাঝে সরকার নির্ধারিত চাল বিতরণ করা হয়। নির্ধারিত তালিকা অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের মাঝে এই সহায়তা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ সার্বিক ব্যবস্থা গ্রহণ করে।

ভিজিএফ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান । এছাড়া ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জাকির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, জামালপুর সদর।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আতাহার আলী, মোছাঃ শেলী আক্তার (কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী) এবং ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রফিকুল ইসলাম ।

বিতরণ কার্যক্রম চলাকালে উপকারভোগীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলার সাথে চাল গ্রহণ করতে দেখা যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যাতে কোনো ধরনের অনিয়ম বা ভোগান্তি না হয় সে বিষয়ে বিশেষ নজর রাখা হয়েছে।

এ বিষয়ে উপস্থিত স্থানীয়রা বলেন, সরকারের এই সহায়তা কর্মসূচি দরিদ্র মানুষের জন্য অত্যন্ত সহায়ক। সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভিজিএফ চাল বিতরণ হওয়ায় সাধারণ মানুষের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ভিজিএফ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট