1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টঙ্গীবাড়িতে এনসিপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

টঙ্গীবাড়িতে এনসিপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক,সামাজিক ও সাংবাদিক মহলের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।রোববার (১৫ মার্চ ২০২৬) বিকেলে টঙ্গীবাড়ি উপজেলা অডিটরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুন্সীগঞ্জ জেলা শাখার মুখ্য সমন্বয়ক জনাব মাজেদুল ইসলাম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান সোহাগ,ফারজানা আক্তার,আনিসুর রহমান শামীম,সেলিম আহমেদ,গাজী আব্দুল আলিম,ইসতিয়াক আহমেদ,আলী নেওয়াজ ও মোরসালিন সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী,বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।তারা বলেন, রমজান আত্মশুদ্ধি,সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস।বক্তারা সমাজে শান্তি,সম্প্রীতি ও ন্যায়ের পরিবেশ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।এ সময় দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণ করা হয়।ইফতার মাহফিলে টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি,রাজনৈতিক কর্মী,সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট