1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চান্দিনা প্রেস ক্লাব এর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ফ্ল্যাট জালিয়াতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক কে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূ/র্ধ/র্ষ চু/রি মার্কিন কারাগার থেকে মাদুরো দম্পতির আবেগঘন বার্তা আমরা অটল ও শান্ত আছি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির গোপন তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া জেলেনস্কির বিস্ফোরক দাবি শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আমিরাতে স্বর্ণের দামে বড় ধস উপচে পড়া ভিড় দুবাইয়ের জুয়েলারি দোকানগুলোতে সারাদেশে কওমী মাদ্রাসায় ভর্তি শুরু: ভর্তি,পরিক্ষা পদ্ধতির উন্নয়নসহ নানান বিষয়ে কিছু পরামর্শ – ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে প্রশংসিত সালথা থানার ওসি বাবলুর রহমান খান ফাঁসির মঞ্চ ও গুমের শিকার হওয়া ব্যক্তিদের এই সংসদ বিশ্বের বুকে বিরল ডেপুটি স্পিকার

ভিডিও সংবাদ 👇👇

চান্দিনা প্রেস ক্লাব এর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

কামরুল হাসান ভূঁইয়া, চান্দিনা উপজেলা 
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

কামরুল হাসান ভূঁইয়া, চান্দিনা উপজেলা 

কুমিল্লার চান্দিনা প্রেস ক্লাব এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ মার্চ) বিকেলে চান্দিনা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মোরশেদ আলম, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. রুহুল আমিন, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়া।

এতে প্রেস ক্লাব সভাপতি দৈনিক কালেরকণ্ঠ প্রতিনিধি ও কুমিল্লার কাগজ এর বিশেষ প্রতিবেদক রণবীর ঘোষ কিংকর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ ও কুমিল্লার জমিন প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- শহীদ জিয়াউর রহমান কলেজ অধ্যক্ষ মো. আবু তাহের, চান্দিনা প্রেস ক্লাব এর সাবেক সভাপতি সৈয়দ শাহজাহান সাজু, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা মিজানুর রহমান, চান্দিনা প্রেস ক্লাব এর সাবেক সভাপতি দেশবার্তা প্রতিনিধি কাজী রাশেদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাওলানা আবুল খায়ের, এনসিপি নেতা আবদুল্লাহ্ আল মামুন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, কেন্দ্রীয় ছাত্রদল সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, বিএনপি নেতা মো. শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দল সাবেক আহ্বায়ক ডা. সাইফুল্লাহ্ বাপ্পী, উপজেলা জামায়াত সাধারণ সম্পাদক আবদুল আহাদ, কর্ম পরিষদ সদস্য মো. আবদুর রহমান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী চন্দন সাহা, কুমিল্লা উত্তর জেলা যুবদল সাবেক দপ্তর সম্পাদক কেএম জামাল, উপজেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য সচিব কামাল মুন্সী, পৌরসভার ৩নং ওয়ার্ড জামায়াত সভাপতি মো. আবু হানিফ, চান্দিনা প্রেস ক্লাব এর সাবেক সভাপতি তাহমিদুর রহমান দিদার, চান্দিনা প্রেস ক্লাব সহ-সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মামুনুর রশিদ সরকার, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি ওসমান গনি, দৈনিক মানব জমিন প্রতিনিধি রকিব উদ্দিন ভূইয়া তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তর ও বাংলার আলোড়ন প্রতিনিধি মো. আবদুল বাতেন, অর্থ সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি মো. শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক কালবেলা ও ডাক প্রতিদিন প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ, নির্বাহী সদস্য দৈনিক ইনকিলাব ও রূপসী বাংলা প্রতিনিধি মো. সোহেল রানা, দৈনিক খোলা কাগজ ও আমার শহর প্রতিনিধি মো. আবু সাঈদ, এশিয়ান টিভি প্রতিনিধি আশিকুর রহমান রাসেল, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও চ্যানেল এস প্রতিনিধি আলিফ মাহমুদ কায়সার, দৈনিক মাতৃছায়া প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ, দৈনিক দেশ সেবা প্রতিনিধি সহিদুল ইসলাম খোকা প্রমুখ। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী, চান্দিনা বন্ধু মহল ও সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট