1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাঁশখালী–সাতকানিয়া সীমান্তে অগ্নিকাণ্ডে পুড়ে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

বাঁশখালী–সাতকানিয়া সীমান্তে অগ্নিকাণ্ডে পুড়ে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ আবুল বশর ক্রাইম রিপোর্টার চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী সাতকানিয়া সীমান্তবর্তী এলাকায় অগ্নিকাণ্ডে ঘরে আটকা পড়ে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (১৫ মার্চ) আজ বিকেল আনুমানিক ৪ ঘঠিকার দিকে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি এলাকায় জেএমবি ব্রিকসের শ্রমিকদের অস্থায়ী বসতঘরে এ ঘটনা ঘটে।উক্ত অগ্নিকাণ্ডে নিহতরা হলেন,জাহেদা আক্তার (১৪) ও তার ছোট ভাই আব্দুল মালেক (৩)।তারা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. হাসান ও হালিমা আক্তারের সন্তান বলে জানা যায়। তাদের বাবা-মা উভয়েই ওই ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করেন।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ শ্রমিকদের অস্থায়ী বসতঘরে আগুন লাগে।মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে টিনের চালা বিশিষ্ট কাচা ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা দুই শিশু আগুনে আটকা পড়ে এবং ঘটনাস্থলেই পুড়ে মারা যায়।খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।সাতকানিয়া ফায়ার সার্ভিসের উচ্চ পদস্থ কর্মকর্তা হাছান আলী জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।এদিকে রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসাইন বলেন, ‘বাঁশখালী সীমান্তবর্তী সাধনপুর ইউনিয়নের লটমনি এলাকায় আগুনে পুড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে।সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।জানা গেছে, ঘটনাস্থলটি বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ও সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি এলাকায় অবস্থিত। সেখানে ইটভাটার শ্রমিকদের জন্য নির্মিত একটি অস্থায়ী বসতঘরেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট