মুহাম্মদ সালাহ্ উদ্দীন, আলীকদম (বান্দরবান)
পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলার পানবাজার এলাকায় অবস্থিত মহিউচ্ছুন্নাহ দারুল কোরআন হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করেছে ৫৭ বিজিবি আলীকদম ব্যাটালিয়ন। মানবিক এ উদ্যোগ গ্রহণ করেন ব্যাটালিয়নের অধিনায়ক।
রমজানের পবিত্রতা, সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আন্তরিক পরিবেশে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার হিসেবে দেওয়া হয় খেজুর, মুড়ি, ছোলা ভূনা, আলুর চপ, বেগুনির চপ, ২৫০ মিলিলিটার লাচ্ছি এবং ৫০০ মিলিলিটার বিশুদ্ধ পানির বোতল। ইফতারের পর শিক্ষার্থীদের জন্য বিশেষ রাতের খাবারের আয়োজন করা হয়। রাতের খাবারে পরিবেশন করা হয় সুস্বাদু মুরগির মাংসের তেহারি, সঙ্গে ছিল শশা ও লেবু।এসময় মাদ্রাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বলেন, পবিত্র রমজান মাসে এতিম শিশুদের পাশে দাঁড়িয়ে ৫৭ বিজিবি যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সমাজের জন্য অনুকরণীয়। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইফতার ও খাবার পেয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়। তারা এ মহতী উদ্যোগের জন্য ৫৭ বিজিবি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে বিজিবি জনগণের পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করছে, তা সত্যিই প্রশংসনীয়। উল্লেখ্য, আলীকদম এলাকায় বিভিন্ন সময় ৫৭ বিজিবি ব্যাটালিয়ন শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক নানা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে আসতেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬