1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিবেশ ও সেবার মান উন্নয়নে পরিদর্শনে সিভিল সার্জন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার জব্দ। নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি , দুই জনকে জরিমানা ও ৪০০ লিটার পেট্রোল জব্দ। বগুড়া মোটর শ্রমিক ইউনিটে নতুন নেতৃত্ব: এজাজ আহমেদ আসলামকে উষ্ণ সংবর্ধনা টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন সারাদেশে হামে ১০০ শিশুর মৃ/ত্যু/র ঘটনায় প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ। ডিএসসিসি নির্বাচনে চমক মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নাম ঘোষণা করল এনসিপি ১ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল জেলা প্রশাসনের কড়া নির্দেশনা দৈনিক প্রভাতী বাংলাদেশের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক জাকিরকে সম্মাননা জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা”

ভিডিও সংবাদ 👇👇

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিবেশ ও সেবার মান উন্নয়নে পরিদর্শনে সিভিল সার্জন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হাসপাতালের আঙিনা ও আশপাশের এলাকা ঘুরে দেখেন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম; উপস্থিত ছিলেন হাসপাতালের ঊর্ধ্বতন চিকিৎসক ও কর্মকর্তারা ফেনীর স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও উন্নত ও রোগীবান্ধব করতে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিবেশ ও সেবার মান পর্যালোচনায় হাসপাতাল পরিদর্শন করেছেন ফেনীর সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।সোমবার হাসপাতালের আঙিনা, বিভিন্ন ওয়ার্ডের আশপাশ এবং হাসপাতাল সংলগ্ন এলাকাগুলো সরেজমিনে ঘুরে দেখেন তিনি।এ সময় হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের সেবার মান, নিরাপত্তা ব্যবস্থা, রোগী ও স্বজনদের চলাচলের সুবিধা এবং সামগ্রিক পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।পরিদর্শনকালে সিভিল সার্জন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, হাসপাতাল হলো মানুষের আস্থার জায়গা।তাই এখানে আগত রোগীদের জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি হাসপাতালের প্রতিটি বিভাগে সেবার মান আরও উন্নত করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।তিনি আরও বলেন, সরকারি হাসপাতালের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাই রোগীদের চিকিৎসা সেবা প্রদান, ওয়ার্ডের পরিবেশ বজায় রাখা, বর্জ্য ব্যবস্থাপনা এবং হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. মো. মোবারক হোসেন এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রোকন উদ দৌলা।এছাড়াও হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে হাসপাতালের পরিবেশ আরও উন্নত করা, রোগীদের সেবার মান বৃদ্ধি এবং চিকিৎসা কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন সিভিল সার্জন।সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, ভবিষ্যতেও হাসপাতালের সেবার মান উন্নয়নে এ ধরনের নিয়মিত পরিদর্শন ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট