1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বিলকিস জাহান শিরিন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বিলকিস জাহান শিরিন

মোঃ সাজ্জাদ আলম, বরিশাল 
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মোঃ সাজ্জাদ আলম, বরিশাল 

সোমবার (১৬ মার্চ) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমানের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব বুঝে নেন। উৎসাহ-উদ্দীপনা এবং সুধী সমাবেশের মধ্য দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। দায়িত্ব গ্রহণের আগে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সিটি কর্পোরেশন চত্বরে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নতুন প্রশাসক।

তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হবে বরিশালকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা। ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’—এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন, বরিশালবাসীকে সাথে নিয়ে এই শহরকে আদর্শ নগরীতে রূপান্তরের মাধ্যমেই আমরা তা বাস্তবায়ন করব। এর আগে বেলা বাড়ার সাথে সাথে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার। র‌্যাব-৮ এর অধিনায়ক ও জেলা পুলিশ সুপার। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের সচিব। জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, সাবেক সভাপতি এবায়দুল হক চাঁন। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। বিএনপি নেতা আলতাফ হোসেন সিকদার, সেচ্ছাসেবক দল নেতা মাশউর আলম মঞ্জু, জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন সরদারসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। সুধী সমাবেশ শেষে নবনিযুক্ত প্রশাসক শহীদ মিনার সংলগ্ন কর্পোরেশনের নবনির্মিত ভবনে মেয়রের কার্যালয়ে যান। সেখানে বিদায়ী প্রশাসক বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দাপ্তরিক কাজ সম্পন্নের মাধ্যমে তিনি চেয়ারে বসেন। এসময় তিনি নগরীর উন্নয়নে সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট