1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঐতিহ্যবাহী জ্যোৎস্না গঞ্জ বারুণী মেলায় মাননীয় হুইপ আখতারুজ্জামান মিয়ার উপস্থিতি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড হুইপ আখতারুজ্জামান মিয়ার উদ্বোধনে ফুলপুর-ধুরইল বারুণী মেলা শুরু সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

ভিডিও সংবাদ 👇👇

ঐতিহ্যবাহী জ্যোৎস্না গঞ্জ বারুণী মেলায় মাননীয় হুইপ আখতারুজ্জামান মিয়ার উপস্থিতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ঐতিহ্যবাহী জ্যোৎস্না গঞ্জ বারুণী মেলায় মাননীয় হুইপ আখতারুজ্জামান মিয়ার উপস্থিতি

মোঃ আমজাদ হোসেন
উপজেলা প্রতিনিধি
চিরিরবন্দর দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়া পুকুর ইউনিয়নের গলাহার এলাকার ঐতিহ্যবাহী জ্যোৎস্না গঞ্জ বারুণী মেলা পরিদর্শন ও মেলায় আগত জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান মিয়া।
এ সময় মেলায় উপস্থিত স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। মেলাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ঐতিহ্যবাহী এ বারুণী মেলা দীর্ঘদিন ধরে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির অন্যতম মিলনমেলায় পরিণত হয়েছে।
মেলায় ৭নং আউলিয়া পুকুর ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা মাননীয় হুইপকে স্বাগত জানান এবং মেলার সার্বিক আয়োজনকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন।
স্থানীয়রা জানান, জ্যোৎস্না গঞ্জের এ বারুণী মেলা শুধু বিনোদনের আয়োজন নয়, বরং এটি এলাকার ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবছর এ মেলাকে কেন্দ্র করে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের সমাগম ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট