1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
যশোরের কেশবপুর উপজেলায় অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃ/ত্যু। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

যশোরের কেশবপুর উপজেলায় অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃ/ত্যু।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

যশোরের কেশবপুর উপজেলায় অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃ/ত্যু।

বাবলু হাসান
কেশবপুর উপজেলা প্রতিনিধি (যশোর)

যশোরের কেশবপুর উপজেলায় অনলাইন ক্যাসিনো জুয়ার কারণে মানসিক চাপে পড়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (৯ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোঃ আজিম হোসেন (২৫)। তিনি ওই গ্রামের জলিল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজিম হোসেন দীর্ঘদিন ধরে অনলাইন ক্যাসিনো জুয়ার সাথে জড়িয়ে পড়েছিলেন। এতে তিনি আর্থিক ও মানসিক চাপে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, ওই চাপ সহ্য করতে না পেরে তিনি নিজের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত নামিয়ে আনলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী জানান, অনলাইন জুয়ার কারণে তরুণ সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট