কালিয়াকৈরে ৯টি ঘোড়া ও প্রোবক্স গাড়িসহ ৫ জন থানা হাজতে।
মো: রাশিদুল ইসলাম, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় ৯টি জীবিত ঘোড়া এবং একটি প্রোবক্স (Probox) গাড়িসহ ৫ ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। গত ১৬ মার্চ দিবাগত রাতে স্থানীয়দের তৎপরতায় এই চক্রটি ধরা পড়ে। বর্তমানে তারা কালিয়াকৈর থানা হাজতে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে ফুলবাড়িয়া এলাকায় ৯টি ঘোড়া ও একটি প্রোবক্স গাড়িসহ ৫ ব্যক্তিকে সন্দেহভাজন অবস্থায় দেখতে পান এলাকাবাসী। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা তাদের আটকে রাখে এবং থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ জনকে আটক করে এবং ৯টি জীবিত ঘোড়াসহ ব্যবহৃত প্রোবক্স গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীর দাবি, কিছুদিন আগে এই চক্রটি একই এলাকায় ১৬টি ঘোড়া জবাই করেছিল। সেই সময় জবাইকৃত ঘোড়ার অবশিষ্টাংশ ওই এলাকায় ফেলে রাখা হয়েছিল, যা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আটককৃত ৫ জন বর্তমানে থানা হাজতে রয়েছেন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এই ঘোড়াগুলো কোথা থেকে আনা হয়েছে এবং এগুলো জবাই করে মাংস কোথায় সরবরাহ করা হতো। জব্দকৃত প্রোবক্স গাড়ি ও জীবিত ৯টি ঘোড়া বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬