
শিবচরে মানবসেবা সোসাইটির ঈদ উপহার বিতরণ, হাসি ফুটল অসহায়দের মুখে।
এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার
শিবচর মাদারীপুর
শিবচরে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে শিবচর মানবসেবা সোসাইটি। পবিত্র ঈদকে সামনে রেখে আজ ১৭ই মার্চ, দুপুর ১২টায় সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত হয় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব সোহেল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কার্যনির্বাহী পরিষদের সদস্য আজমুল হুদা ইথু এবং সদস্য তুমন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর মানবসেবা সোসাইটির সভাপতি মামুন মাদবর এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ হোসেন বাবু।
এ সময় এলাকার বহু দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে অনেকের চোখে ছিল আনন্দের জল, মুখে ছিল স্বস্তির হাসি।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল রানা বলেন,
“সমাজের মানুষ যদি এভাবে এগিয়ে আসে, তাহলে আমরা একসাথে দুঃস্থ ও অসহায় মানুষের জীবনে আনন্দ পৌঁছে দিতে পারবো। একটি ছোট সহায়তাও কারো জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে।”
অনুষ্ঠানটি শুধু উপহার বিতরণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং ছিল এক মানবিক মিলনমেলা—যেখানে ভালোবাসা, সহমর্মিতা আর একে অপরের পাশে থাকার অঙ্গীকার আরও দৃঢ় হয়েছে।