1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নেমেছে পদ্মা সেতু-তে।দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রধান ভরসাস্থল এই সেতুতে এখনো স্বস্তির যাত্রা বজায় রয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) সকালে মাওয়া টোল প্লাজা এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।সকালের দিকে দক্ষিণবঙ্গমুখী যানবাহনের চাপ কিছুটা বাড়লেও বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি।

টোল প্লাজার সামনে অল্প সময়ের জন্য লাইনের সৃষ্টি হলেও দ্রুতই তা স্বাভাবিক হয়ে যায়।গাড়িগুলো দ্রুত টোল পরিশোধ করে সেতু পার হওয়ায় দীর্ঘক্ষণ আটকে থাকতে হচ্ছে না যাত্রীদের।কিছু সময় টোল বুথগুলো একেবারেই ফাঁকাও দেখা গেছে।তবে একসঙ্গে কয়েকটি যানবাহন পৌঁছালে সাময়িক চাপ তৈরি হচ্ছে।পরবর্তীতে তা দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সকাল থেকেই হাজারো মানুষ সেতু পার হয়ে ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন।দীর্ঘ ছুটি থাকায় অনেকেই ধাপে ধাপে যাত্রা শুরু করেছেন।ফলে একসঙ্গে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে না সড়কে।যানবাহনের চাপ সামাল দিতে মাওয়া ও জাজিরা প্রান্তে মোট ২১টি টোল বুথ চালু রাখা হয়েছে।এর মধ্যে ১৭টি স্থায়ী এবং অতিরিক্ত ৪টি বুথ যুক্ত করা হয়েছে।ফলে দ্রুত টোল আদায় সম্ভব হচ্ছে।

মাওয়া ট্রাফিক জোনের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।গাড়ির সংখ্যা বাড়লেও তা সহনীয় পর্যায়ে রয়েছে।বড় ধরনের যানজটের কোনো আশঙ্কা নেই বলেও তারা জানান।
এদিকে সেতু কর্তৃপক্ষও নিয়েছে বাড়তি প্রস্তুতি।
টোল প্লাজা এলাকায় রাখা হয়েছে নিরাপদ পানি ও চিকিৎসা সুবিধা।

যাত্রীদের জন্য টয়লেট ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন,দুপুরে চাপ কিছুটা কমলেওসন্ধ্যায় ইফতারের পর যানবাহনের চাপ আবার বাড়তে পারে।এর আগে সোমবার সন্ধ্যায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী টোল প্লাজা পরিদর্শন করেন।তিনি জানান,ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে দেশের ২৬০টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করছে।

যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি।মন্ত্রী আরও বলেন,জ্বালানি সরবরাহেও কোনো ঘাটতি নেই।ঈদের আগে ও পরে মোট আট দিন বিশেষ প্রস্তুতি বহাল থাকবে।সব মিলিয়ে,এবারের ঈদযাত্রায় পদ্মা সেতু হয়ে ঘরে ফেরা মানুষ পাচ্ছেন স্বস্তির যাত্রার

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট