1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাউফলে ঈদযাত্রা হলো কাল সড়ক /দুর্ঘ/টনা/য় প্রাণ গেল তরুণ সৈকতের - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

বাউফলে ঈদযাত্রা হলো কাল সড়ক /দুর্ঘ/টনা/য় প্রাণ গেল তরুণ সৈকতের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

বাউফলে ঈদযাত্রা হলো কাল সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ সৈকতের

ঈদে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার পথেই নিভে গেল এক তরুণের জীবন। সড়ক দুর্ঘটনায় মো. সৈকত (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় অপর মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার রুহিতারপাড় এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সৈকত পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

আহত আলাউদ্দিন (৪৫) বরিশালের কাউনিয়া থানার লাকুটিয়া এলাকার মৌজে আলীর ছেলে। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা—ব্র্যাক-এর কর্মকর্তা বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে চালকরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, গুরুতর আহত আলাউদ্দিনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম সোহেল রানা জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে; ঈদের আনন্দ যেন বিষাদে পরিণত হয়েছে।

পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসেন
01749510580

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট