
শান্তিগঞ্জে ফ্রি ক্বিরাত ও নামাজ প্রশিক্ষণপ্রাপ্তদের ফলাফল ও পুরস্কার বিতরণ
দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামবাসীর উদ্যোগে পবিত্র রমজান মাসে আয়োজিত ফ্রি ক্বিরাত ও নামাজ প্রশিক্ষণপ্রাপ্তদের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২টায় শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর বড় জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাজীনগর গ্রামের বিশিষ্ট মুরব্বি ও সাবেক মেম্বার ছুরাব আলীর সভাপতিত্বে এবং উত্তর গাজীনগর জামে মসজিদের ইমাম মাওলানা দিলোয়ার হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল উলুম দরগাহপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আনোয়ার পাশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শায়খে গাজিনগরী (রহ.)-এর নাতি মাওলানা আবদুল্লাহ গাজিনগরী। এছাড়াও বক্তব্য রাখেন সমাজসেবক মোহাম্মদ আলী, হাফিজুর রহমান, দারুল হাদিস ইসলামী বালিকা বিদ্যালয়ের পরিচালক মাওলানা এমদাদুল্লাহ, মুফতি হুসাইন আহমদ, ক্বারী মাহবুবসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীনগর গ্রামের বিশিষ্ট মুরব্বি হাশির মিয়া, সাবেক মেম্বার নুরুল হক, গ্রীস প্রবাসী আলীনুর মিয়া এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে সহযোগিতা করেন গ্রীস প্রবাসী শামছুল ইসলাম শামছু ও ফ্রান্স প্রবাসী রাসেল মিয়া। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ফলাফল ঘোষণা করে পুরস্কার প্রদান করা হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া করা হয়। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।