1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শিমুলবাকঁ গ্রামের যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

শিমুলবাকঁ গ্রামের যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

শিমুলবাকঁ গ্রামের যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাকঁ ইউনিয়নের শিমুলবাকঁ গ্রামের যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিমুলবাকঁ গ্রামের দক্ষিণের মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
শিমুলবাকঁ গ্রামের বিশিষ্ট মুরব্বি মারফত আলীর সভাপতিত্বে এবং শাহীনুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাস। এ মাসে সবাইকে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে একসঙ্গে কাজ করতে হবে। যুবসমাজ যদি ইতিবাচক ও মানবিক কাজে এগিয়ে আসে, তাহলে সমাজ আরও সুন্দর ও উন্নত হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন, তরুণ সমাজসেবক আনজু মিয়া, শিমুলবাকঁ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুব তালুকদার, তোফায়েল আহমদ, শাহ আলম, শের আলী, গৌউছ উদ্দিন, আজিজুল হক, কামরুজ্জামান, আমিরুল হক, সুজান মিয়া প্রমুখ।
এ সময় দোয়া ও ইফতার মাহফিলে যুবসমাজের স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন ক্বারী আমির হোসেন, তানভীর আহমদ, খালেদ, রাহি, জিল্লুর, বায়জিত, আফরোজ, কপিল উদ্দিনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট