1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুরে ব্রহ্মপুত্র নদ থেকে শিক্ষার্থীর ভাসমান লা/শ উ/দ্ধা/র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুরে ব্রহ্মপুত্র নদ থেকে শিক্ষার্থীর ভাসমান লা/শ উ/দ্ধা/র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

হোসেনপুরে ব্রহ্মপুত্র নদ থেকে শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ থেকে,

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান তরিকুল ইসলাম ইমন (১৭) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার(১৭ মার্চ) বেলা ৪ টার দিকে উপজেলার শেষ সীমান্তবর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা ধীন খুরশিদ মহল সেতুর নিচে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান লাশটি উদ্ধার করে ভৈরব থানা ফাঁড়ির নৌ পুলিশ।
নিহত তরিকুল ইসলাম ইমন হোসেনপুর পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের ঢেকিয়া মীর পাড়ার স্বর্ণ ব্যবসায়ী মাসুদ মীর এর ছেলে ও স্থানীয় বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল থেকে ব্রহ্মপুত্র নদের খুরশিদ মহল সেতুর নীচে লাশটি ভাসছিল। এ সময় লাশটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে স্থানীয় লোকজন পুলিশের খবর দেয়।

বিষয়টি সম্পর্কে পাগলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে সকাল থেকে আমরা লাশটি উদ্ধার করতে ভৈরব নৌ পুলিশকে অবহিত করি।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সোমবার(১৬ মার্চ) রাত ১১ টার পর থেকে তাঁর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরদিন মঙ্গলবার সকালে ব্রহ্মপুত্র নদে ভাসমান লাশের সন্ধান মিলে। পরে সেখানে গিয়ে ওই লাশটি নিখোঁজ হওয়া ইমনের বলে নিশ্চিত করেন তার চাচা মো. দুলাল মিয়া।
ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক মো. কামরুল হাসান জানান, নিহতের লাশের সুরতহাল দেখা যায়, কন্ঠ নালী ও মাথার পিছনে বড় ধরণের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও হাত সহ শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে মনে হয় এটা একটা পরিকল্পিত নিশ্চিত হত্যাকান্ড। হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়।
ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সুব্রত কুমার পোদ্দার জানান, নিহতের লাশ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট