1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জেলা পরিষদের উপহার - অনুদানে আলীকদমে ইমাম ও মুয়াজ্জিনদের মুখে ঈদের হাসি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ধলাপাড়া ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা/দ/ক ব্যবসায়ী গ্রে/ফ/তা/র শিবচর উপজেলা সাংবাদিকদের উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও নৌবিহার। লৌহজংয়ে ভূমি অধিকার নিয়ে উত্তপ্ত আলোচনা সভা বিআইডব্লিউটিএর বি/রু/দ্ধে অ/ভি/যো/গ ঢাকার ধামরাই উপজেলায় আমরা দুই জননেতাকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও লাল গোলাপের শুভেচছা জানাচ্ছি। মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে রোবোটিক্স কর্মশালা অনুষ্ঠিত তালায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাইদুর রহমান সাইদকে দেখতে চায় সর্বদলীয় মহল ধর্মপাশায় চটপটি ব্যবসায়ীর ঝুলন্ত ম/র/দে/হ উ/দ্ধা/র ধর্মপাশায় পাঁচ বছর বয়সী শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণের চেষ্টা, স্থানীয় জনতার হাতে নারী আ//ট/ক ইরানের আকাশসীমায় হানা মার্কিন এফ-১৫ ও এ-১০ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি

ভিডিও সংবাদ 👇👇

জেলা পরিষদের উপহার – অনুদানে আলীকদমে ইমাম ও মুয়াজ্জিনদের মুখে ঈদের হাসি

মুহাম্মদ সালাহ্ উদ্দীন, আলীকদম 
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

মুহাম্মদ সালাহ্ উদ্দীন, আলীকদম 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলায় ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে উপহার ও অনুদান প্রদান করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। এ উপলক্ষে আলীকদম আয়শা ছিদ্দিকা মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব সাইফুল ইসলাম রিমন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইমাম ও মুয়াজ্জিনরা সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের সম্মাননা ও সহায়তা প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা পরিষদ সবসময় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও তিনি জানান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি তাদের হাতে ঈদ উপহার ও অনুদান তুলে দেন। এ সময় উপস্থিত ইমাম ও মুয়াজ্জিনরা জেলা পরিষদের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং ধর্মীয় নেতৃবৃন্দকে সম্মান জানাতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট