1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টেকনাফ পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে সাবেক ক্রিকেটার সামির কায়সার সাম্মির ঘোষণা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের ডাসারে বিয়ের স্বীকৃতি ও স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে মেয়ের বাড়িতে অনশনে যুবক। যশোরের শার্শা উপজেলায় উলাশি ইউনিয়নের “উলাশি জিয়ার খাল” পরিদর্শন করেছেন যশোর জেলা প্রশাসক  মোহাম্মদ  আশেক হাসান । কেশবপুরে মব সৃষ্টি করে সাজাপ্রাপ্ত আ/সা/মি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জাহাঙ্গীর আলম গ্রে/ফ/তা/র হবিগঞ্জ-২ আসনে ৩টি বেইলী ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণে ডিও দিয়েছেন ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত ঢাকার ধামরাই উপজেলা ৪ নং যাদবপুর ইউনিয়ন যাদবপুর গ্রামে–আর রাহমান বালিকা মাদ্রাসা–যাদবপুর, ধামরাই, ঢাকা। আজ দেয়া হলো সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। নিরপরাধ দিনমজুর কারাগারে লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালত নিয়ে তোলপাড় ফুলগাজীতে ইট ভাটায় জরিমানা ও লাইসেন্স নবায়নের নির্দেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ টানা (৩) তিন বন্ধ থাকবে

ভিডিও সংবাদ 👇👇

টেকনাফ পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে সাবেক ক্রিকেটার সামির কায়সার সাম্মির ঘোষণা

মো: মোজাম্মেল হক স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

মো: মোজাম্মেল হক স্টাফ রিপোর্টার 

আসন্ন টেকনাফ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৩নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নাফ স্টেশন ক্লাবের সভাপতি, বড় হাজী পরিবারের সদস্য ও সাবেক ক্রিকেটার সামির কায়সার। শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত কে’কে পাড়া এলাকা থেকে তার এই প্রার্থিতা ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তিনি টেকনাফের সম্ভ্রান্ত বড় হাজী পরিবারের মরহুম নুরুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। ব্যবসার পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে জড়িত।

একজন সাবেক ক্রিকেটার হিসেবে তিনি এলাকায় খেলাধুলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করা, নিয়মিত অনুশীলনে উৎসাহ দেওয়া এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য।এলাকাবাসীর মতে, তার এই উদ্যোগ তরুণদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ইতিবাচক প্রভাব ফেলছে। প্রার্থিতা ঘোষণা প্রসঙ্গে সামির কায়সার বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে আমার ওয়ার্ডের সাধারণ মানুষ, বিশেষ করে গরীব ও মেহনতী জনগোষ্ঠীর পক্ষ থেকে আমাকে প্রার্থী হওয়ার জন্য ব্যাপকভাবে অনুরোধ করা হচ্ছে। পারিবারিকভাবেও সবাই একমত হয়েছেন। তাই জনগণের প্রত্যাশা পূরণে আমি কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরো বলেন, তরুণদের নেতৃত্বে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন সম্ভব। আমি নির্বাচিত হলে অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, যুবসমাজের কর্মসংস্থান ও খেলাধুলার প্রসারে বিশেষ গুরুত্ব দেব। স্থানীয় বাসিন্দারা জানান, সামির কায়সার একজন তরুণ, সৎ ও উদ্যমী ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। ফলে কাউন্সিলর হিসেবে তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তারা আশাবাদী। তাদের মতে, নতুন প্রজন্মের নেতৃত্ব, খেলাধুলা-বান্ধব উদ্যোগ ও আধুনিক চিন্তাভাবনার সমন্বয়ে ৩নং ওয়ার্ডকে একটি উন্নত ও মাদকমুক্ত এলাকায় পরিণত করা সম্ভব। সেই সম্ভাবনার প্রতীক হিসেবেই তারা সামির কায়সারকে দেখছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট