1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পাংশায় দৈনিক রাজবাড়ী কণ্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে সংকটাপন্ন গৃহবধূ পারুল আক্তার জরুরি ভিত্তিতে ৫ ব্যাগ রক্ত প্রয়োজন, দেশবাসীর কাছে দোয়ার আকুতি রামেকে রোগীর চাপ চরমে: শয্যার তিনগুণ ভিড়, আইসিইউ সংকটে ঝুঁকিতে শিশুদের জীবন অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে শোক আর উত্তেজনার মিশেল সামনে এলো ময়নাতদন্তের চাঞ্চল্যকর তথ্য সালিশে আশার আলো, মাঝপথে বাধা: পারিবারিক বিরোধ মীমাংসা বৈঠক মুলতবি মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভিডিও সংবাদ 👇👇

পাংশায় দৈনিক রাজবাড়ী কণ্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: তুহিন মন্ডল পাংশা, রাজবাড়ী 
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মো: তুহিন মন্ডল পাংশা, রাজবাড়ী 

রাজবাড়ী জেলার পাঠকনন্দিত দৈনিক রাজবাড়ী কণ্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) পাংশা শহরের আব্দুল মালেক প্লাজার বিশ্বাস কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হকের সভাপতিত্বে এবং প্রকাশক বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মনিরুজ্জামানের সার্বিক দিকনির্দেশনায়, মাসুদ রেজা শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, পাংশা-কালুখালি শিক্ষক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক সামসুল আলম সোহরাফ, রাজবাড়ী কোর্টের নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট জহুরুল ইসলাম, পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ জিন্নাহ, সিনিয়র সাংবাদিক ও কবি-সাহিত্যিক কাজী সেলিম মাহমুদ, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, পাংশা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাসেল কবির, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, কালুখালি প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক, পাংশা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, প্রেসক্লাব খোকসার সাধারণ সম্পাদক আজমল হোসেন, নাজমুল হোসেন প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন- ৭১ টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মেহেদী হাসান, যমুনা টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি রুবেলুর রহমান, নিউজ২৪-এর রাজবাড়ী প্রতিনিধি মিঠুন গোস্বামী, চ্যানেল এস-এর রাজবাড়ী প্রতিনিধি শাহীন রেজা, বাংলা টিভির প্রতিনিধি রতন মাহমুদ, দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী, দৈনিক প্রভাতী বাংলাদেশ পাংশা, রাজবাড়ী প্রতিনিধি মো: তুহিন মন্ডলসহ পাংশা, কালুখালি, বালিয়াকান্দি ও খোকসা উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট