
শাব্বীর আহমদ শিবলী বিশেষ প্রতিবেদক হবিগঞ্জ
বানিয়াচংয়ে মার্কাজ জামে মসজিদে বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, খেলাফত মজলিসের আমির আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর) জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সভাপতি মাওলানা শায়েখ মখলিছুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মস্তোফা আলহাদী,
বানিয়াচং ইমাম সমিতির সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান, জামায়াতে ইসলামির উপজেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, ডা. মুবিন উদ্দিন, ডা. মনির লস্কর, ডা. জিয়াউর রহমান, ক্বারী কমর উদ্দিন, মাওলানা মশিউর রহমান, জমিয়তের উপজেলা সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, প্রচার সম্পাদক হাফেজ মুফতি শাব্বীর আহমদ শিবলী নোমানী, মাওলানা মুনতাসির আলম সোহান, মাওলানা জাফর আহমদ সিরাজী,বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সাধারণ সম্পাদক আব্দাল মিয়া ও উপজেলা যুব জমিয়ত সভাপতি হাফেজ মাওলানা তাওহীদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ। পরে দেশও জাতির কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।