1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
যশোরের শার্শা উপজেলায় ঈদ সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিঅনুষ্ঠিত হয়েছে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত।

ভিডিও সংবাদ 👇👇

যশোরের শার্শা উপজেলায় ঈদ সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিঅনুষ্ঠিত হয়েছে

গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি

১৮ মার্চ ২০২৬ বুধবার যশোরের শার্শা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি তারেক রহমান-এর পক্ষ থেকে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)-এর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। শার্শা উপজেলা বিএনপির প্রাক্তন সফল সভাপতি ও বর্তমান প্রধান উদ্যোক্তা আলহাজ্ব খায়রুজ্জামান মধু’র সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও বাস্তবায়ন করা হয়।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ১৮ মার্চ ২০২৬, বুধবার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির কার্যক্রম সম্পন্ন হবে বলে জানানো হয়। এ আয়োজনের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন শার্শা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শরিফুজ্জামান পরাগ। শেষে আয়োজকরা সকলের সহযোগিতা কামনা করেন এবং পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সবার জন্য দোয়া করে বলেন আল্লাহ যেন সকলকে সুখে-শান্তিতে রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট