1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কটিয়াদীতে পুলেরঘাট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে মব সৃষ্টি করে সাজাপ্রাপ্ত আ/সা/মি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জাহাঙ্গীর আলম গ্রে/ফ/তা/র হবিগঞ্জ-২ আসনে ৩টি বেইলী ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণে ডিও দিয়েছেন ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত ঢাকার ধামরাই উপজেলা ৪ নং যাদবপুর ইউনিয়ন যাদবপুর গ্রামে–আর রাহমান বালিকা মাদ্রাসা–যাদবপুর, ধামরাই, ঢাকা। আজ দেয়া হলো সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। নিরপরাধ দিনমজুর কারাগারে লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালত নিয়ে তোলপাড় ফুলগাজীতে ইট ভাটায় জরিমানা ও লাইসেন্স নবায়নের নির্দেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ টানা (৩) তিন বন্ধ থাকবে মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত অভিযোগে বিদ্ধ দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের সভাপতি স্বপনকে অব্যাহতি

ভিডিও সংবাদ 👇👇

কটিয়াদীতে পুলেরঘাট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আনিসুজ্জামান, কটিয়াদী (কিশোরগঞ্জ)
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

আনিসুজ্জামান, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে সামাজিক সংগঠন ‘পুলেরঘাট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন। বুধবার (১৮ মার্চ) স্থানীয় একটি মিলনায়তনে জনাব আব্দুল জলিলের সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ এনায়েত উল্লাহ।

ইফতারপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ ম ম আব্দুল হক। এছাড়াও সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এভারগ্রীন মাদ্রাসার সভাপতি মাওলানা কাজী মিনহাজ উদ্দিন এবং এভারগ্রীন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক উন্নয়নে পুলেরঘাট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ইফতার মাহফিলে এভারগ্রীন পরিবারের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট