1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টঙ্গীবাড়ীতে ঈদ সামগ্রী বিতরণ অসহায়দের মুখে হাসি ফুটালো নুরপুর মানবকল্যাণ সংগঠন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত।

ভিডিও সংবাদ 👇👇

টঙ্গীবাড়ীতে ঈদ সামগ্রী বিতরণ অসহায়দের মুখে হাসি ফুটালো নুরপুর মানবকল্যাণ সংগঠন

আবু বকর সিদ্দিক মুন্সীগঞ্জ জেলা 
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক মুন্সীগঞ্জ জেলা 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় উপজেলার পশ্চিম নুরপুর সিকদার বাড়িতে এ আয়োজন করা হয়।নুরপুর মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুন্সীগঞ্জ জেলা শাখার মুখ্য সমন্বয়ক মাজেদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমান সোহাগ সিকদার।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলম বেপারী,সমাজসেবক মোঃ ইকবাল ফকির,মোঃ তৌফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন,ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়।তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতি বছর ঈদকে সামনে রেখে তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।

এ বছরও তার ব্যতিক্রম হয়নি।ঈদ সামগ্রী পেয়ে খুশি প্রকাশ করেন উপকারভোগীরা।তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পুরো কার্যক্রম সম্পন্ন হয়।স্থানীয়রা জানান,এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধি করে।ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট