মোঃ সেলিম রেজা ডুমুরিয়া (খুলনা)
খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এক ঈদপূর্ব প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মোল্লা মোশারফ হোসেন মফিজের নেতৃত্বে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মশিউর রহমান লিটন এবং সাবেক যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহিন।বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে এবং গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় জাতীয়তাবাদী অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল ডুমুরিয়া উপজেলা শাখার আহবায়ক মোঃ সেলিম রেজা এবং একই কমিটির সদস্য সচিব বাদশা ফয়সাল। এছাড়া স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬