1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফটিকছড়ির কৃতিসন্তান শাওন আনোয়ার হোসাইন বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনে ৩টি বেইলী ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণে ডিও দিয়েছেন ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত ঢাকার ধামরাই উপজেলা ৪ নং যাদবপুর ইউনিয়ন যাদবপুর গ্রামে–আর রাহমান বালিকা মাদ্রাসা–যাদবপুর, ধামরাই, ঢাকা। আজ দেয়া হলো সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। নিরপরাধ দিনমজুর কারাগারে লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালত নিয়ে তোলপাড় ফুলগাজীতে ইট ভাটায় জরিমানা ও লাইসেন্স নবায়নের নির্দেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ টানা (৩) তিন বন্ধ থাকবে মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত অভিযোগে বিদ্ধ দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের সভাপতি স্বপনকে অব্যাহতি শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ মৌসুমের উদ্বোধন করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

ভিডিও সংবাদ 👇👇

ফটিকছড়ির কৃতিসন্তান শাওন আনোয়ার হোসাইন বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ

নওশেদুল আলম চট্টগ্রাম ফটিকছড়ি 
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

নওশেদুল আলম চট্টগ্রাম ফটিকছড়ি 

বাংলাদেশ বার কাউন্সিলের ৮ম অ্যাডভোকেটশিপ (এনরোলমেন্ট) পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া এলাকার কৃতিসন্তান অ্যাডভোকেট এএইচ শাওন আনোয়ার হোসাইন। গত ১৬ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে তিনি আনুষ্ঠানিকভাবে উত্তীর্ণ হন। এর মাধ্যমে তিনি আইন পেশায় প্রবেশের গুরুত্বপূর্ণ ধাপ সফলতার সাথে অতিক্রম করেন। অ্যাডভোকেট শাওন আনোয়ার হোসাইন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-এর আইন বিভাগ থেকে এলএল.বি (অনার্স) পরীক্ষায় ফার্স্ট ক্লাস অর্জন করেন এবং বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে এলএল.এম (মাস্টার্স) অধ্যয়নরত। তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। অনার্স সম্পন্নের পর তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে শিক্ষানবিশকাল শেষ করেন। পরবর্তীতে বার কাউন্সিলের ৮ম অ্যাডভোকেটশিপ পরীক্ষার প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—এই তিন ধাপে সফলভাবে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেটশিপ অর্জন করেন। তিনি ফটিকছড়ি উপজেলার দক্ষিণ রাঙ্গামাটিয়া, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল মুনসুরের প্রথম পুত্র। তিনি ২০১৫ সালে ফটিকছড়ি করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ফটিকছড়ি সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এই সাফল্যের জন্য তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং তার মা-বাবা, শিক্ষকমণ্ডলী, সিনিয়র আইনজীবী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট