নার্গিস আক্তার জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কর্মরত সাংবাদিকদের অন্যতম সংগঠন নিউ মডেল প্রেসক্লাব-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ মার্চ) ক্লাব কার্যালয়ে অত্যন্ত উৎসবমুখর ও ধর্মীয় পরিবেশে এই মাহফিল সম্পন্ন হয়।সভায় বক্তারা সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা এবং সমাজের উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মোনাজাত করেন অএ ক্লাবের সাংবাদিক মাওলানা ফরহাদ হোসেন ফরিদি।
ইফতারের আগ মুহূর্তে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। মুসলিম উম্মাহর শান্তি এবং প্রেসক্লাবের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করা হয়। মৃত সকল সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে নিউ মডেল প্রেসক্লাবের সভাপতি,মোঃখলিলুর রহমান খলিল সাধারণ সম্পাদক মোঃহুমায়ন কবিরসহ ক্লাবের সকল স্তরের সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরিশেষে, উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬