1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ ও সামগ্রী বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনে ৩টি বেইলী ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণে ডিও দিয়েছেন ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত ঢাকার ধামরাই উপজেলা ৪ নং যাদবপুর ইউনিয়ন যাদবপুর গ্রামে–আর রাহমান বালিকা মাদ্রাসা–যাদবপুর, ধামরাই, ঢাকা। আজ দেয়া হলো সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। নিরপরাধ দিনমজুর কারাগারে লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালত নিয়ে তোলপাড় ফুলগাজীতে ইট ভাটায় জরিমানা ও লাইসেন্স নবায়নের নির্দেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ টানা (৩) তিন বন্ধ থাকবে মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত অভিযোগে বিদ্ধ দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের সভাপতি স্বপনকে অব্যাহতি শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ মৌসুমের উদ্বোধন করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ ও সামগ্রী বিতরণ

মোঃ এমদাদুল হক ভুইয়া নান্দাইল (উপজেলা) 
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মোঃ এমদাদুল হক ভুইয়া নান্দাইল (উপজেলা) 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত অর্থ হতদরিদ্র, দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি ও নারী ফুটবলারদের মাঝে বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নান্দাইল আসনের সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক এবং চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল সবসময় দেশের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি এবং নারী ক্রীড়াবিদদের সহায়তায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা আরও বলেন, সরকারের এ মানবিক কার্যক্রম সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অসহায় মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনছে।

এর পাশাপাশি উপজেলা প্রশাসন ও স্থানীয় কমিটির সদস্যদের সহায়তায় মঙ্গলবার ও বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে ভিক্ষুক, চরভেলামারী আশ্রয়ণ প্রকল্প, ভাটি পাঁচানি গুচ্ছ গ্রাম, খারুয়া ইউনিয়নের মহেষকুড়া গুচ্ছ গ্রাম, শেরপুর ইউনিয়নের মেরাকোনা আশ্রয়ণ প্রকল্প এবং মুশুল্লির ত্রিমোহনী গুচ্ছ গ্রামের বাসিন্দাদের মাঝে শাড়ি ও থ্রি-পিস বিতরণ করা হয়। এছাড়াও ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে রুমাল এবং প্রতিবন্ধী ব্যক্তি ও নারী ফুটবলারদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট