
মো: তুহিন মন্ডল পাংশা, রাজবাড়ী
রাজবাড়ী জেলার পাঠকনন্দিত দৈনিক রাজবাড়ী কণ্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) পাংশা শহরের আব্দুল মালেক প্লাজার বিশ্বাস কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হকের সভাপতিত্বে এবং প্রকাশক বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মনিরুজ্জামানের সার্বিক দিকনির্দেশনায়, মাসুদ রেজা শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, পাংশা-কালুখালি শিক্ষক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক সামসুল আলম সোহরাফ, রাজবাড়ী কোর্টের নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট জহুরুল ইসলাম, পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ জিন্নাহ, সিনিয়র সাংবাদিক ও কবি-সাহিত্যিক কাজী সেলিম মাহমুদ, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, পাংশা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাসেল কবির, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, কালুখালি প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক, পাংশা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, প্রেসক্লাব খোকসার সাধারণ সম্পাদক আজমল হোসেন, নাজমুল হোসেন প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন- ৭১ টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মেহেদী হাসান, যমুনা টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি রুবেলুর রহমান, নিউজ২৪-এর রাজবাড়ী প্রতিনিধি মিঠুন গোস্বামী, চ্যানেল এস-এর রাজবাড়ী প্রতিনিধি শাহীন রেজা, বাংলা টিভির প্রতিনিধি রতন মাহমুদ, দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী, দৈনিক প্রভাতী বাংলাদেশ পাংশা, রাজবাড়ী প্রতিনিধি মো: তুহিন মন্ডলসহ পাংশা, কালুখালি, বালিয়াকান্দি ও খোকসা উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।