1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়ায় মামা-ভাগ্নে আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকট কাটিয়ে ২৭ দিন পর উৎপাদনে ঘোড়াশাল-পলাশ সারকারখানা বিশ্ব অটিজম সচেতনতা দিবস মাদারীপুরের ডাসারে বিয়ের স্বীকৃতি ও স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে মেয়ের বাড়িতে অনশনে যুবক। যশোরের শার্শা উপজেলায় উলাশি ইউনিয়নের “উলাশি জিয়ার খাল” পরিদর্শন করেছেন যশোর জেলা প্রশাসক  মোহাম্মদ  আশেক হাসান । কেশবপুরে মব সৃষ্টি করে সাজাপ্রাপ্ত আ/সা/মি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জাহাঙ্গীর আলম গ্রে/ফ/তা/র হবিগঞ্জ-২ আসনে ৩টি বেইলী ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণে ডিও দিয়েছেন ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত ঢাকার ধামরাই উপজেলা ৪ নং যাদবপুর ইউনিয়ন যাদবপুর গ্রামে–আর রাহমান বালিকা মাদ্রাসা–যাদবপুর, ধামরাই, ঢাকা। আজ দেয়া হলো সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। নিরপরাধ দিনমজুর কারাগারে লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালত নিয়ে তোলপাড়

ভিডিও সংবাদ 👇👇

বগুড়ায় মামা-ভাগ্নে আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া শহরের ছোট কুমিরা এলাকায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মামা-ভাগ্নে উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টায় মডার্ন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া সদর-৬ আসনের এমপি প্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৫ নং ওয়ার্ড জামায়াতের আমির এবং মডার্ন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) মোঃ আবু হুর ফরাজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ আব্দুস সালাম তুহিন, প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল জনাব ইকবাল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আজগর আলী, বগুড়া জেলা পরিবহন সেক্টরের সভাপতি মোঃ এজাজ আহম্মেদ আসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে দুর্বার সংঘ, বৃন্দাবন পাড়া (বগুড়া) এবং “দুনিয়ার টাকা লাগবে” (রাজশাহী) দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলের ব্যবধানে দুর্বার সংঘকে পরাজিত করে “দুনিয়ার টাকা লাগবে” দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বগুড়া শহর শাখার সভাপতি মোঃ আজগর আলী। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট