
সিলেট বিভাগীয় কনটেন্ট ক্রিয়েটর জনাব আমিরুল ইসলামের ফেইসবুকের ইনকামের টাকা দিয়ে প্রথম বারের মত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সাইফুল আলম ।
প্রতিনিধি :দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ ।
আজ সুনামগঞ্জ জেলা দোয়ারা বাজার উপজেলার পান্ডার গাঁও ইউনিয়ন শ্রীপুর গ্রামের কৃতি সন্তান সিলেট বিভাগীয় কনটেন্ট ক্রিয়েটর জনাব আমিরুল ইসলামের ফেইসবুকের ইনকামের টাকা দিয়ে প্রথম বারের মত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগ গ্রহণ করেন জনাব আমিরুল ইসলাম। ঈদুল ফিতর উপলক্ষে ৬০ টি ফ্যামিলিকে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন ধরনের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। জনাব আমিরুল ইসলাম নিজ হাতে উপহার তুলে দেন এবং উপকারভোগীদের খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, ঈদের আনন্দ সবার জন্য। সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, সবার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এমন মানবিক কাজে এগিয়ে আসা প্রয়োজন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এই আয়োজনের মাধ্যমে এলাকায় ঈদের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে এবং উপহারপ্রাপ্তদের মুখে ফুটে ওঠে হাসি।