1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বড়াইগ্রামে অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন পদ্মায় ৪৩ ঘণ্টা পর মিলল এসএসসি পরীক্ষার্থী আরাফাতের নিথর দেহ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। ফেনীতে সংকটাপন্ন গৃহবধূ পারুল আক্তার জরুরি ভিত্তিতে ৫ ব্যাগ রক্ত প্রয়োজন, দেশবাসীর কাছে দোয়ার আকুতি রামেকে রোগীর চাপ চরমে: শয্যার তিনগুণ ভিড়, আইসিইউ সংকটে ঝুঁকিতে শিশুদের জীবন অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে শোক আর উত্তেজনার মিশেল সামনে এলো ময়নাতদন্তের চাঞ্চল্যকর তথ্য সালিশে আশার আলো, মাঝপথে বাধা: পারিবারিক বিরোধ মীমাংসা বৈঠক মুলতবি মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম

ভিডিও সংবাদ 👇👇

বড়াইগ্রামে অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

বড়াইগ্রামে অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।
‎বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর কবির
‎“এসো মিলি ঐক্যটানে, প্রাণের বন্ধনে”—এই স্লোগানকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারকোল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে এক আলোচনা সভা, অফিস উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
‎সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে পুনর্মিলন এবং স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিক মিনারুল ইসলাম মিলন।
‎অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম পিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলামিন ইসলাম সরল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেদী হাসান।
‎বক্তারা তাদের বক্তব্যে বলেন, অ্যালামনাই এসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বিদ্যালয়ের উন্নয়ন, বর্তমান শিক্ষার্থীদের সহযোগিতা এবং সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব। তারা ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক নানা উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
‎এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অ্যালামনাই সদস্য, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
‎আলোচনা পর্ব শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ, জাতি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।
‎পুরো আয়োজনটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উপস্থিত সকলে মত প্রকাশ করেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট