1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বেফাকের কেন্দ্রীয় পরিক্ষায় আদমখানী কওমী মহিলা মাদ্রাসা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে: সারাদেশে প্রথমসহ ৪৯টি মেধাতালিকা অর্জন করেছে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশনের মানবিক যাত্রা শুরু, অসহায় আজিজুল হকের পাশে সহায়তার হাত ১৪ এপ্রিল থেকে কৃষিকার্ড বিতরণ শুরু ডা. জাহিদ হোসেন প্রতিটি পরিবারের নারী প্রধান পাবেন ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রী সোনাগাজীতে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি চার দিনেই ‘ক্লোজড’ থানার ওসি! ? কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম ১৩ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ ও প্রশ্নোত্তর পর্ব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম নাজিরহাটে জ্বালানি তেল মজুদের দায়ে পাম্প মালিককে জরিমানা

ভিডিও সংবাদ 👇👇

বেফাকের কেন্দ্রীয় পরিক্ষায় আদমখানী কওমী মহিলা মাদ্রাসা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে: সারাদেশে প্রথমসহ ৪৯টি মেধাতালিকা অর্জন করেছে

সাব্বির আহমেদ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

সাব্বির আহমেদ

আল-জামেয়াতুত্বায়্যিবা (কওমী মহিলা মাদ্রাসার) আদমখানী, বানিয়াচং এ সারাদেশে মেধাতালিকা প্রথমসহ ৪৯ টি মেধাতালিকা অর্জনের সফলতা এবারো ধরে রেখেছে- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ তথা বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১৪৪৭ হিজরী /২৪৩২ বঙ্গাব্দ / ২০২৬ ঈসায়ী কেন্দ্রীয় পরিক্ষার রেজাল্ট ২৮ মার্চ পাবলিশ হয়েছে । এতে অন্যান্য বছরের ন্যায় এবারও আল-জামেয়াতুত্বায়্যিবা কওমী মহিলা মাদ্রাসার আদমখানী, বানিয়াচং সারাদেশে মেধাতালিকা প্রথমসহ ৪৯ টি মেধাতালিকা অর্জন করেছে। মাদ্রাসার মুহতামিম মুফতি আমির আহমদের মেয়ে ফারিহা সুলতানা আফিফা,রোল নং -১৫৫২ মারহালা-সানুবিয়া উলয়িয়ায় বোর্ড পরিক্ষায় অংশগ্রহণ করে সারাদেশে মেধাতালিকায় প্রথম হওয়ায় গৌরব অর্জন করেছে। এতে তাঁর মাতা-পিতা সহ এলাকার মানুষ আনন্দিত ও গৌরবান্বিত। এছাড়া ও উক্ত মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন মারহালায় বোর্ড পরিক্ষায় অংশগ্রহণ করে অন্যান্য বছরের ন্যায় এবারও ৪৯টি মেধাতালিকা অর্জন করে ধারাবাহিকতা বজায় রেখেছে। এবছর বেফাকের অধীনে পরিক্ষার্থী সংখ্যা ১৯৫ জন।  মেধাস্থান অর্জন করেছে -৪৭ জন মুমতাজ-২ জন,জায়্যিদ জিদ্দান-৫১ জন,জায়্যিদ-৪০ জন। মাকবুল-৫৫ জন। হুফ্ফাজুল কুরআন বোর্ড পরিক্ষায় মেধাস্থান অর্জন করেছে ২ জন, ১ম ও ৩য়। উল্লেখ্য, গতবছর উক্ত মাদ্রাসার ছাত্রী মারজিয়া আক্তার আল-হাইয়াতুল উলয়িয়া লিল জামেয়াতুল কওমীয়্যার কেন্দ্রীয় পরিক্ষা দাওরায়ে হাদীসে সারাদেশে মেধাতালিকা প্রথম স্থান অর্জন করেছিল। প্রতিষ্ঠান হিসেবে সারাদেশে ১১তম মেধাতালিকায় স্থান করে নিয়েছিল‌ । এর আগের বছর বেফাকে মিশকাত জামাতে সারাদেশে উক্ত মাদ্রাসার ছাত্রী মারজিয়া যথাক্রমে প্রথম ও নূরজাহান আক্তার বিশ্বাস দ্বিতীয় স্থান অর্জন করে মাদ্রাসার সুনাম বৃদ্ধি করেছিল। এবার ও সারাদেশে সানুবিয়া উলয়িয়ায় ফারিহা সুলতানা আফিফা প্রথম স্থান অর্জন করেছে ।

আবারো প্রমাণ করেছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মুহতামিম, শিক্ষক শিক্ষিকাগন নিরলস ত্যাগী কঠোর পরিশ্রমী । মাদ্রাসাটি যোগ্য অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা পরিচালিত। উন্নত ফলাফল অর্জনের দ্বারা প্রমানিত । এ ফলাফল লাভ মাদ্রাসাটি সকল মহলের আস্থা অর্জনে বিরাট ভূমিকা রাখবে বলে বিজ্ঞজনরা অভিমত ব্যক্ত করেছেন।। মাদ্রাসার মুহতামিম মুফতি আমির আহমদ মাদ্রাসার ফলাফলে সন্তুষ প্রকাশ করেছেন। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের দোয়া সহযোগিতা, ও সুন্দর পরামর্শ কামনা করেছেন। মাদ্রাসার শিক্ষক- শিক্ষিকা,শিক্ষার্থী, অভিভাবক, মাদ্রাসার কল্যাণকামী সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট