মোঃ রাসেদ আলী পত্নীতলা উপজেলা
নওগাঁ জেলার সাপাহার উপজেলার বাজারের বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে পত্নীতলা থানার উমরপুর ওবনগ্রাম চলাচল সড়কের পাশে ও (খাড়ি/খাল) মধ্যে। এতে করে স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়ত এসব আবর্জনা ফেলার কারণে পুরো এলাকায় অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে রাস্তা দিয়ে চলাচলরত মানুষদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টি হলেই এই ময়লা-আবর্জনা পানির সঙ্গে মিশে পুরো খাড়ি দূষিত হয়ে যায়। ফলে আশপাশের কৃষিজমি ও পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। অনেক ক্ষেত্রে আবর্জনা শেষে আশপাশের মাঠেও ছড়িয়ে পড়ছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। স্থানীয়রা দ্রুত এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন, যাতে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষা পায়। পরিবেশ রক্ষায় দায়িত্বশীলদের সচেতনতা ও দ্রুত কার্যকর পদক্ষেপই পারে এই দুর্ভোগ থেকে মানুষকে মুক্তি দিতে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬